আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “নির্বাচন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
শনিবার সকাল তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পরে তিনি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নিয়ে বিভিন্ন কথা বলেন।
রাজনীতিতে নানা বিশ্লেষণ ও বক্তব্যের জন্য আলোচনায় থাকা এই আইন বিশেষজ্ঞের নীরব অবস্থানকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।