1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কিছু নেই: উপদেষ্টা আসিফ নজরুল

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 09-11-2025 ইং
  • 12730 বার পঠিত
ad728

আইন, বিচার সংসদবিষয়ক উপদেষ্টা . আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা বা অনিশ্চয়তার কোনো কারণ নেই। তিনি জানিয়েছেন, সরকার সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর এবং সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে।

রোববার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সংবিধানসম্মত সময়েই অনুষ্ঠিত হবে। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার তাদের পূর্ণ সহায়তা দিচ্ছে যাতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

. আসিফ নজরুল জানান, নির্বাচন নিয়ে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক স্বচ্ছ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728