জুলাই গণ-অভ্যুত্থানের সময়
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আসামিদের রায় সরাসরি সম্প্রচার করার প্রস্তুতি চলছে। আদালতের অনুমতি সাপেক্ষে এ রায় দেশ
ও আন্তর্জাতিক গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রায়কে
কেন্দ্র করে দেশ–বিদেশের গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রচার প্ল্যাটফর্মগুলোও রায় ঘোষণার মুহূর্তটি লাইভ কভার করার পরিকল্পনা করেছে।
আইন
বিশেষজ্ঞদের মতে, বিচারিক স্বচ্ছতা নিশ্চিত করা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের
সামনে পুরো প্রক্রিয়া দৃশ্যমান করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। এতে রায়ের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও তারা মনে করেন।
রায় ঘোষণার দিন আদালত এলাকায় গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা কাভারেজ জোন তৈরি করা হবে। নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বলে জানা গেছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

