1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা—স্টেট ডিফেন্স আমির হোসেন

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 13187 বার পঠিত
ad728

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। রায় ঘোষণার ঘন্টাখানেক আগে স্টেট ডিফেন্সের পক্ষ থেকে আসামিদের খালাস প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

স্টেট ডিফেন্সের সদস্য আমির হোসেন সাংবাদিকদের বলেন,
আমরা আশা করছিউপস্থাপিত তথ্য-প্রমাণ আদালত বিবেচনা করবেন এবং সে অনুযায়ী ন্যায়বিচারই নিশ্চিত হবে। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেনএমন প্রত্যাশাই আমাদের। বিচার সুষ্ঠু হবে বলেও আমি মনে করি।

তিনি আরও বলেন, মামলাটির প্রতিটি পর্যায়ে তারা আইনি যুক্তি প্রমাণ আদালতের সামনে তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগগুলো অনেক ক্ষেত্রেই দুর্বলএমনটাই আমাদের আইনগত অবস্থান। এখন সব সিদ্ধান্ত আদালতের।

এদিকে রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যারিকেড বসিয়েছে এবং কড়া তল্লাশির মধ্য দিয়ে সবাইকে আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

বিশেষ সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আদালতপাড়া, আশপাশের সড়ক, সরকারি ভবন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সব মিলিয়ে রায় ঘোষণার আগে রাজনৈতিক অঙ্গন, আদালতপাড়া সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এখন নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের দিকে।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728