1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও
| বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ আটক ২

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 04-05-2026 ইং
  • 4326 বার পঠিত
ad728

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা বলে জানা ডিবি পুলিশ। আজ (সোমবার, ৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার পাঁচ বারইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন; উপজেলার পাঁচ বারইল এলাকার গোপাল রাজবংশীর ছেলে সঞ্জয় রাজবংশী ওরফে চন্ডী (২৫) ও একই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৮)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সঞ্জয় রাজবংশীর কাছ থেকে ৯ গ্রাম এবং মিলন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728