বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি করার যে দাবি শিক্ষকদের রয়েছে, তা শতভাগ যৌক্তিক।
তিনি মনে করেন, শিক্ষকদের দাবি মেনে নিলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান
উন্নয়নে সহায়তা মিলবে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান আন্দোলনে নন-এমপিও শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে আসেন তিনি।
রিজভী
আরও বলেন, সরকারের উচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিচালনাগত ও আর্থিক সহায়তা দেওয়া, যাতে শিক্ষকরা কর্মক্ষেত্রে উৎসাহিত হয়ে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান করতে পারেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সরকারের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দাবির প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ
করা হবে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

